আমাদের কথা
কোথায় যাবেন, তার আগে একটু আপনার কথা হোক।
আগে কারণ। তারপর জায়গা।
আপনার স্বভাব, জীবনের এই সময়টা আর বেড়িয়ে ফিরে কেমন অনুভব করতে চান, সব মিলিয়েই তো ভালো একটা ভ্রমণ।
কারও পাহাড় ভালো লাগে, কারও সমুদ্র। কেউ পরিবারের সঙ্গে নিরিবিলি সময় কাটাতে চান, কেউ বন্ধুদের নিয়ে হইচই করতে। আবার কেউ নিজের মতো করে নতুন কিছু দেখতে চান। সবার পছন্দ আলাদা, তাই বেড়ানোর গল্পটাও এক রকম হয় না।
Thrill My Guide (TMG) প্রথমে আপনার পছন্দ, স্বভাব, এখনকার জীবন, সঙ্গে কারা যাচ্ছেন এবং ফিরে এসে কোন মুহূর্তটা মনে রাখতে চান, সে সব বোঝার চেষ্টা করে। তারপর Travel Discovery দিয়ে জায়গা, অভিজ্ঞতা আর পরিকল্পনার সম্ভাবনা খুঁজে পেতে সাহায্য করে। শেষ সিদ্ধান্ত অবশ্যই আপনার।
নিজে সব বুকিং করে বেড়াতে ভালোবাসেন? সেটাও দারুণ। তবে অনেক সময় ফিরে এসে শুনি, একটা অসাধারণ জায়গা বা অভিজ্ঞতা তো দেখা হল না! আগে জানলে হয়তো দিনটা অন্য রকম হত। আমরা সেই সম্ভাবনাগুলোই সময় থাকতে সামনে আনতে চাই।

Thrill My Guide
শুরুটা আপনাকে দিয়েই
আপনার কথা
পছন্দ, সময়, স্বভাব আর যাঁরা সঙ্গে থাকবেন।
ভ্রমণের সম্ভাবনা
জায়গা, থাকা, খাওয়া আর অভিজ্ঞতার ভাবনা।
আপনার সিদ্ধান্ত
আমাদের পরিকল্পনা নিন, অথবা নিজেই বেড়ান।
আপনার বেড়ানোর গল্প
ফিরে এসে কোন অনুভূতিটা সঙ্গে রাখতে চান?
আপনার কাছে যেটা সত্যি, সেটাই বেছে নিন। ঠিক বা ভুল উত্তর নেই।
এভাবে পরিকল্পনা করলে আপনার ভ্রমণ কতটা ভালো হতে পারে? ১ মানে এখনও বিশ্বাস হচ্ছে না, ১০ মানে অনেকটাই কাজে আসবে।
শুরুটা আপনাকে দিয়েই
নিজে বেড়ানোর ব্যবস্থা করলে?
নিশ্চয়ই। আমরা আপনার স্বাধীনতাকে গুরুত্ব দিই। Travel Discovery-এর ধারণাগুলো নিজের পরিকল্পনাতেও কাজে লাগাতে পারেন।
ভ্রমণ কি সব সময় জীবন বদলে দেয়?
তা বলা যায় না। তবে কী চান সেটা বুঝে বেরোলে সময় আর খরচের সিদ্ধান্ত আরও ভেবে নেওয়া যায়।
